Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিশ্বকাপের বাছাই ম্যাচ করোনায় স্থগিত

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এছাড়াও স্থগিত করা হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে আমাদেরকে মার্চ থেকে জুন পর্যন্ত ম্যাচগুলো স্থগিত করতে বলেছে ফিফা ও এএফসি। আমরাও তাদের সঙ্গে একমত পোষণ করেছি।

এদিকে, আগামী ২৬ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আফগানের।

তার আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করার ব্যাপারে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি মতৈক্যে পৌঁছে। এমন ঘোষণা পরই বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের ঘোষণা দেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button