Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

করোনা নিয়ে চিন্তিত ফিফা, ম্যাচ স্থগিতের প্রস্তাব

আগামী ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সিলেটে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এরপরই কাতারের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা তাদের। তবে, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে চিন্তিত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।

করোনা ভাইরাসের কারণে ২০২২ ফুটবল বিশ্বকাপের এশিয়ান অঞ্চল ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ স্থগিত করার প্রস্তাব দিয়েছে ফিফা ও এএফসি। এশিয়ার ফুটবল খেলুড়ে দেশগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করছে তারা।

প্রয়োজনে বিশ্বকাপের এশিয়া অঞ্চল ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত করারও প্রস্তাব দিয়েছে ফিফা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে, এক সপ্তাহের মধ্যে সার্বিক বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনার কথা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button