Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

২৪ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল

২০২২ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই রাউন্ডের ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ইনজুরির কারণে ছিটকে গেলেন গোলরক্ষক আলিসন বেকার। দলে ফিরেছেন স্ট্রাইকার নেইমার, নতুন মুখ লিঁও মিডফিল্ডার ব্রুনো গিমারেস।

ইনজুরির কারণে গত নভেম্বরে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দলে বাইরে ছিলেন নেইমার। দারুণ ছন্দে থাকা পিএসজির এই স্ট্রাইকার ফিরেছেন দলে। চোটের কারণে ঠাঁই পাননি লিভারপুলের তারকা গোলরক্ষক আলিসন। তার জায়গায় খেলবেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এদেরসন।

ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের সদস্য গিমারেস এরই মধ্যে নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন।  আগামী ২৮ মার্চ বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় নিজেদের প্রথম ম্যাচে নিজেদেরই মাঠে বলিভিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা।

চার দিন পর সকাল সোয়া আটটায় পেরুর রাজধানী লিমায় স্বাগতিকদের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button