
এফএ কাপে শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। বার্মিংহামকে একই ব্যবধানে হারিয়েছে লিস্টার সিটি। আর টাইব্রেকে নরউইচ সিটিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে টটেনহাম হটস্পার্স।
লন্ডনে হটস্পার্স স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নেয় হোসে মোরিনহোর দল। ১৩ মিনিটে লিড এনে দেন ভার্টেগন। তবে হ্যারি কেন এবং হিউং মেন সংয়ের অনুপস্থিতে, যে ভুগছিলেন মোরিনহো, তা বোঝা যায় দলের ফিনিশিংয় দেখে।
ম্যাচের শেষ মুহুর্তে গোলরক্ষকের ভুলে গোল হজম করে স্পার্স। তাতেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময় কেউ গোল করতে না পারায় ম্যাচের ফলাফল নির্ধারণের বেছে নেয়া হয় টাইব্রেক। ভাগ্য স্পার্সের পক্ষেই ছিলো।
কিন্তু ট্রয় প্যারটের শট টিম ক্রুলের আটকে দিলে গেডসন ফার্নান্দেজ নরউইচকে কোয়ার্টারের নিয়ে যান।



