Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ঢাকা ক্লাসিকোতে আবাহনীর জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তৃতীয় জয় পেলো বসুন্ধরা কিংস। রহমতগঞ্জকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে তারা। এদিকে, ঢাকা ক্লাসিকোতে একতরফা জয় পেয়েছে আবাহনী।

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। জোড়া গোল করেন হাইতিয়ান স্ট্রাইকার বেলফোর্ট।

মাঠের বদলা বোধহয় একেই বলে, গত মৌসুমে ঢাকা মোহামেডানের কাছে যে ব্যবধানে হেরেছিলো ঢাকা আবাহনী, মৌসুমের প্রথম ক্লাসিকোতে ঠিক সেই ব্যবধান, ৪-০’তে জয় পেলো আকাশী-নীল জার্সিধারীরা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে মাঠে একছত্র আধিপত্য আবাহনীর। মাঠের উত্তাপে দুই গ্যালারিতে ছিলেন প্রায় হাজার খানেক দর্শক, এর মাঝে বিদেশীদেরই দাপট। ১৬ মিনিটে বেলফোর্ট ভাঙ্গেন ডেডলক। ৩৩ মিনিটে স্কোরার ছিলেন এডগার বানহার্ড।

তৃতীয়টি আসে বিরতির আগে, বেলফোর্টের দ্বিতীয় গোলে। আর ব্যাক টু ব্যাক ম্যাচে গোল পান অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন।

প্রতিশোধের জয়ের পাশাপশি পরিসংখ্যানেও আরো এগিয়ে গেলো লামোস শিষ্যরা। পেশাদার লিগের ২৪ দেখায় ১১ বারই জিতলো তারা। পাঁচবার জিতেছে মোহামেডান। আটটি ম্যাচ থাকে নিষ্ফল।

সংশ্লিষ্ট খবর

Back to top button