Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

সন্ধ্যায় মুখোমুখি আবাহনী ও মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ (বুধবার) বিকেল সাড়ে তিনটায় রহমতগঞ্জের মুখোমুখি লড়তে মাঠে নেমেছে বসুন্ধরা কিংস। আর লিগের প্রথম ঢাকা ক্লাসিকোর হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে ঐতিহ্যবাহী দুই ফুটবল জায়ান্ট ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শীর্ষ স্থানে ওঠার লক্ষ্যে এ ম্যাচে জয় তুলে নিতে চায় আবাহনী। অন্যদিকে, মোহামেডানের লক্ষ্য গত আসরের জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি ‍শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

আবাহনী-মোহামেডান কিংবা মোহামেডান-আবাহনী। প্রতিদ্বন্দ্বিতার ছবি তুলে ধরতে, নাম দুটো একসঙ্গে উচ্চারণই যথেষ্ট। কিন্তু বর্তমান বাস্তবতায় কি সেই ঝাঁজটা আছে? তারপরও ঢাকা ডার্বি বলে কথা। যেখানে ক্লাব ফুটবলের সম্মানটা অনেক বড়। গত মৌসুমে মোহামেডানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষতটা এখনো শুকায়নি আবাহনীর জার্সি থেকে।

আবাহনীর কোচ লামোস বলেন, গত মৌসুমে আমাদের পরাজয়টা নিয়ে এখনো সমালোচনা হয়। এবার কোনো ভুল করা যাবে না। দলের সবাই উন্মুখ ভালো ম্যাচের জন্য, বিশেষ করে ফলাফলের জন্য। জীবন গোল পেয়েছে, যা বাড়তি সাহস যোগাচ্ছে।

এদিকে, বেশ কয়েক বছর ধরে শিরোপার রেসে নেই ঢাকা মোহামেডান, তা সবার জানা। তার মধ্যেও বড় প্রাপ্তি আবাহনীকে হারানো। কিন্তু দলটির ভয়, ম্যাচের রেফারি নিয়ে। কেননা, বড় ম্যাচগুলোতে বিশেষ প্রভাব নিয়ে দুশ্চিন্তায় সাদা-কালোদের কোচ।

মোহামেডানের কোচ শন জানান, আবাহনী শেষ ম্যাচের রেফারি নিয়ে নানা আলোচনা হচ্চে। এটা আমাদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ। কিন্তু আমাদেরও কিছু করার নেই। তাই খেলার দিকেই বেশি মনোযোগ আমাদের। লোকাল খেলোয়াড়দের নিয়ে প্রত্যাশিত ফলাফল করার লক্ষ্য।

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগে দু’দল মুখোমুখি হয়েছে ২৩ বার। এতে ১০ বার আবাহনী এবং পাঁচবার মোহামেডান জয় পেয়েছে। ড্র হয়েছে বাকিগুলো। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার কোন দল  জয়ের সংখ্যা বাড়াতে পারবে, সেটাই দেখার বিষয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button