আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য
৭৬ দেশে ৯১ হাজার মানুষ করোনায় আক্রান্ত

চীনের করোনাভাইরাস দ্রুতই ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। এখন পর্যন্ত ৭৬টি দেশে শনাক্ত হয়েছে করোনা আক্রান্ত রোগী। বিশ্বব্যাপী ৯১ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
যার মধ্যে ৮০ হাজারের বেশি চীনে, বাকি অন্যান্য দেশগুলোতে। করোনাভাইরাসে এপর্যন্ত মারা গেছেন সব মিলিয়ে তিন হাজার একশো ২৫ জন।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রায় ৪৮ হাজার মানুষ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ৪ হাজার ৮১২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৯ জন। ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় হাজার, আর ৬৬ জন রোগী মারা গেছে।
এদিকে, ইতালিতে আক্রান্ত দুই হাজার ৩৬ জন, সেখানে মৃত্যু হয়েছে ৫২ জনের। এছাড়া জাপানে এখন পর্যন্ত ১২ জন রোগীর মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।



