
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ (মঙ্গলবার) রয়েছে একটি ম্যাচ। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকেল তিনটায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব।
আসরের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। তিন ম্যাচে দুটি জয়ের বিপরীতে একটি ড্র তাদের। এখন পর্যন্ত অপরাজিত রয়েছে তারা। মৌসুমে এই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা।
প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দুই ম্যাচে সমান একটি করে ড্র এবং পরাজয় তাদের। এখনো কোনো জয়ের দেখা পাইনি তারা।



