
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চতুর্থ রাউন্ডের প্রথম দিনে রয়েছে তিনটি খেলা। এর মধ্যে দুটি হবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এবং অপরটি হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ। দুই ম্যাচে সমান একটি করে জয় এবং পরাজয় তাদের। অপরদিকে, আরামবাগ ক্রীড়া সংঘ দলগতভাবে ভালো অবস্থানে না থাকলেও, লিগে চার গোল করে শীর্ষে রয়েছেন এলিটা কিংসে।
একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ উত্তর বারিধারা। আর ঘরের মাঠ এম এ আজিজ স্টেডিয়ামে, শেখ রাসেলকে আতিথ্য দেবে চট্টগ্রাম আবাহনী।



