Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

নির্ধারিত ২১ জায়গায় পোস্টার টাঙানোর অনুমতি

যত্রতত্র নয়, কেবল ২১টি নির্ধারিত জায়গায় পোস্টার টাঙানো যাবে, এমন নির্দেশনা দিয়ে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

রোববার সকালে আগারগাঁওয়ে ইটিআই ভবনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন সকালে রিটার্নিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন। নির্বাচনী প্রচারণার কারণে যাতে জনগণের সমস্যা সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান এই কর্মকর্তা। এসময় নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে বেশকিছু নির্দেশনাও দেন তিনি।

ঢাকা-১০ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলামকে নৌকা, বিএনপি প্রার্থী শেখ রবিউল আলমকে ধানের শীর্ষ, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহানকে লাঙ্গল এবং বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরীর হাতে ডাব প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।

অনুষ্ঠানে বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী হারিকেন এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের আব্দুর রহীম বাঘ প্রতীক পেয়েছেন। পরে সাংবাদিকদের কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে, সবকিছু ভুলে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন প্রার্থীরা।

গত ১৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২৯ ফেব্রুয়ারি। আজ ১ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হলো। আগামী ২১ মার্চ এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button