Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

দ.কোরিয়া-ইতালি-ইরানেও করোনা পরিস্থিতির অবনতি

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। আগের তুলনায় চীনে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমলেও বিপরীত চিত্র বাইরের দেশে। এরইমধ্যে ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আতঙ্ক বাড়ছে অন্য দেশগুলোতেও।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, করোনার প্রকোপে এপর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৯২২ জনে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শুক্রবার দেশটিতে করোনাআক্রান্ত ৪৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৮৩৫ জন।

চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৭ জন, এর মধ্যে প্রায় সবই হুবেইয়ে। দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১ জন।

এতে, বিশ্বের অন্তত ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীনের মূল ভূখণ্ডের বাইরে কোভিড-১৯ রোগী মারা গেছেন অন্তত ৮৭ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button