Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

কমেছে পেঁয়াজ ও রসুনের দাম, বেড়েছে সবজি

পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং দেশে রসুনের সরবরাহ বাড়ায়, কমতে শুরু করেছে এ’দুটি নিত্যপণ্যের দাম। রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা এবং রসুনের দাম ৭০ টাকা পর্যন্ত কম।

এছাড়া, অপরিবর্তিত রয়েছে চাল-ডাল-তেলসহ নিত্যপণ্য, মাছ-মাংসের দর। আর সবজির দাম কিছুটা বেড়েছে।

আবারো স্বস্তি ফিরতে শুরু করেছে পেয়াজ বাজারে, তবে কতক্ষণ সেটা স্থায়ী হয় তাই দেখার বিষয়। তুরস্ক, ভারত, মিয়ানমার এবং দেশি পেয়াজের প্রকারভেদে দাম কমেছে কেজিতে ২০ টাকা। সেইসঙ্গে কেজিপ্রতি ৭০ টাকা দাম কমেছে রসুনের। তবে, বিভিন্ন ধরনের ভোজ্য তেল, ডাল ও মশলার বাজারে কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

এদিকে, আগের থেকে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতকালীন বিভিন্ন সবজি। দাম নিয়ে রয়েছে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। বাজারে মাছের প্রচুর আমদানি থাকায়, সপ্তাহঘুরে দামের তেমন হেরফের নেই।

এছাড়া অপরিবর্তিত রয়েছে গরু ও খাসীর মাংস। আর বিদেশী ‍মুরগীর দর কমলেও, আগের মতোই রয়েছে দেশী মুরগীর দাম।

শাহরিয়ার রাজ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button