Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শেষ ষোলোতে ম্যানচেস্টার ইউনাইটেড

ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ক্লাব বার্গকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ওলে গানারের শিষ্যরা। এদিকে, অপর ম্যাচে নিজেদের মাঠে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিলো আর্সেনাল।

ঘরের মাঠে কপাল পুড়লো আর্সেনালের। অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-১ গোলে হেরে অ্যাওয়ে গোলে পিছিয়ে পরে এবারের থেকেই বিদায় নিতে হলো গানারদের। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে স্বাগতিকরা। প্রথম লেগে ১-০ ব্যবধানে জয় লাভের কারণে ফলাফল নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

১১৩ মিনিটে আবামায়াং সমতায় ফেরান দলকে আর্সেনালকে। ১১৯ মিনিটে অলিম্পিয়াকোসকে জয়সূচক গোলটি এনে দেন এল আরাবি। অপরদিকে, ফ্রেডের জোড়া গোলে ক্লাব বার্গকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রেড ডেভিলরা।

এদিকে, শেষ ষোলোর টিকিট কেটেছে ইন্টার মিলান, রোমা, গেটাফে ও সেভিয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button