Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

চ্যাম্পিয়নস লিগে আবারো অঘটনের শিকার জায়ান্ট টিমগুলো

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সপ্তাহে আবারো নতুন অঘটনের শিকার হলো জায়ান্ট টিমগুলো। রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে, নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। আরেক ম্যাচে ইংলিশ ক্লাব চেলসিকে নিয়ে ছেলেখেলায় মেতে উঠে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। স্ট্যামফোর্ড ব্রিজে তাদের জয়, ৩-০ গোল ব্যবধানে।

ফুটবল মাঠে তান্ডব মনে হয়ে একেই বলে। বায়ার্ন মিউনিখের ২৫ মিনিটের ঝড়ে ঘরের মাঠে রীতিমতো নাস্তানাবুদ চেলসি। প্রথমার্ধে স্বাগতিক গোলরক্ষক উইলফ্রেডো ক্যাবলেরোর দক্ষতায় জাল বাঁচালেও, দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলেন তিনি।

প্রথমার্ধে তবুও লড়াই ছিলো সমানে সমান। কিন্তু বিরতির পর ঘর কুটুম হয়েই থাকতে হলো চেলসির। সার্জ গ্যানাব্রির জোড়া গোলে দিশেহার স্বাগতিকরা। আর ৭৬ মিনিটে রবার্ট লেবানডস্কির স্কোরে, দ্বিতীয় লেগ প্রায় নিশ্চিত করে মাঠ ছাড়লো বাভারিয়ানরা। ১১ গোল করে চ্যাম্পিয়ন্স লিগে আরলিং হ্যালান্ডকে টপকে গেলেন পোলিশ তারকা লেবানডস্কি। ফিরতি লেগে পাহাড় টপকানোর চ্যালেঞ্জ নিয়ে মিউনিখে যাবে ল্যাম্পার্ডের অনভিজ্ঞ চেলসি।

এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের আসরে প্রথমবারের মতো ইতালিয়ান ক্লাব নাপোলির মুখোমুখি হওয়ার তিক্ত স্বাদ পেলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সান পাওলোতে স্বাগতিকরা ছিলো প্রত্যয়ী। ৩০ মিনিটে দ্রিয়েস মের্তেন্সের গোলে প্রথমার্ধের নিয়ন্ত্রণটা নিয়ে নেয় তারা। এক আসরে নাপোলির হয়ে সবচেয়ে বেশি ছয় গোল এ বেলজিয়ান তারকার।

৬৫ ভাগ বলের দখল অথচ পোস্টে মাত্র দুটি শট নিতে পারে বার্সেলোনা। যার একটি ছিলো ঘুরে দাঁড়ানোর, ৫৭ মিনিটে। হাইভোল্টেজ ম্যাচের উত্তাপে মাথা ঠিক রাখতে পারেননি আর্তুরো ভিদাল। ফাবিয়ান রুইজকে ফাউলের পর ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন চিলি মিডফিল্ডার। আর তিন হলুদ কার্ডের কারনে ১৮ মার্চের ফিরতি লেগে সার্জিও বুসকেটসকেও পাবেনা কাতালানরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button