Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

ইউরোপের দেশে দেশে করোনা

চীনে করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমে আসলেও ইউরোপের দেশে দেশে তা ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, ইতালি থেকে ইউরোপের অন্য দেশে করোনা ছড়িয়ে পড়েছে।

এরইমধ্যে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, আলজেরিয়ায় করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে। ফ্রান্স ও জার্মানিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্তরা সবাই সাম্প্রতিক সময়ে ইতালি ভ্রমন করেছেন। ইউরোপের বাইরে দক্ষিণ কোরিয়ায় করোনা ভয়াবহ আকার ধারণ করছে।

এরইমধ্যে ১১ জনের প্রাণ গেছে। আক্রান্তের সংখ্যা এক হাজার একশোর বেশি। এদিকে চীনে নতুন করে করোনায় ৫২ জনের প্রাণ গেছে। নতুন আক্রান্ত হয়েছেন চারশো ছয়জন। বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। এখন পর্যন্ত চীনে মারা গেছেন দুই হাজার সাতশো ১৮ জন।

এখনও দেশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে আবারও নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআার।

দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আইইডিসিআরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তবে যেসব দেশে আক্রান্ত সেসব দেশে প্রবাসীদের খোঁজ খবর রাখতে দূতাবাসগুলোতে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ সময়, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের ৮০ ভাগ মৃদু, ১৪ ভাগ গুরুতর এবং ৬ ভাগ অধিক গুরুতর রোগী বলেও জানান তিনি। বলেন, বাংলাদেশে যদি কেউ শনাক্ত হয় সেজন্য তিনস্তরের সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button