Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

পুলিশের মুখোমুখি উত্তর বারিধারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে উত্তর বারিধারা। একই সময় সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এবারের আসরে দারুণ চমক দেখাচ্ছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। আগের ম্যাচে শক্তিশালী বসুন্ধরা কিংসের সঙ্গে ১-১ গোলে ড্র করে চমকে দিয়েছে সবাইকে। বিদেশী ফুটবলারদের পাশাপাশি লোকালবয়রা দারুণ ছন্দে রয়েছেন। প্রতিপক্ষ উত্তর বারিধারা লক্ষ্য শুধুই ভালো খেলার।

অন্যদিকে, শুরুটা ভালো হলেও প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারছে না ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই ম্যাচে একটি ড্র তাদের। জয়ের ক্ষুধা রয়েছে খেলোয়াড়দের মাঝে। কিন্তু মাঠের পারফম্যান্সে তা পুরোপুরো ফুটিয়ে উঠাতে পারে না তারা। টানা দুই ম্যাচ ড্র করা শেখ রাসেল চাইবে তৃতীয় ম্যাচে জয় পেতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button