Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

সন্ধ্যায় আরামবাগের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ রোববার রয়েছে দুটি ম্যাচ। ময়মনসিংহে বিকাল সোয়া তিনটায় সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

ঘরের মাঠ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দারুণ খেলছে সাইফ স্পোর্টিং ক্লাব। দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে তারা। নতুন কোচ দ্রাগো মামিচ এবং জুলফিকার মাহমুদ মিন্টুর রসায়নটাও বেশ ভালো জমে উঠেছে দলটিতে।

যার প্রভাব মাঠের ফলাফলে। বিদেশিদের পাশাপাশি লোকালবয়রাও ভালো করছেন ক্লাবটিতে। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী দুই ম্যাচের একটি করে জয় এবং ড্রয়ে তিন পয়েন্ট তাদের। এবারের মৌসুমে তাদের লক্ষ্য সেরা তিনে থাকা। অন্যদিকে, আরামবাগের আজ তৃতীয় ম্যাচ হলেও মুক্তিযোদ্ধার আজ দ্বিতীয় ম্যাচ।

সংশ্লিষ্ট খবর

Back to top button