Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

হাসপাতালে বসে ফুচকা খাচ্ছেন হত্যা মামলার আসামি

গত বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের তৃতীয় তলায় নাক-কান-গলা বিভাগের ৩০৪ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বেডে দেখা গেলো এক অদ্ভুত দৃশ্য। পুলিশ ও কারারক্ষীদের সামনে বসে ফুচকা-চিকেন বল খাচ্ছেন হত্যা মামলার আসামি লাবনী আক্তার ইমু।

অথচ নিয়ম অনুযায়ী কোনো আসামিকে হাসপাতালে নেওয়া হলেও কারা আইন অনুযায়ী বাইরের খাবার দেওয়া নিষেধ। এমনকি হাসপাতালের খাবারও পরীক্ষা করে তারপর খেতে দেওয়ার নির্দেশ আছে।

খোঁজ নিয়ে জানা যায়, কানের সমস্যাজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দেখা যায়, আসামি একটি প্লেটে করে ফুচকা ও চিকেন বল খাচ্ছেন এবং পাশে থাকা ডিএমপির নারী পুলিশ ও কারারক্ষীকে ফুচকা খাওয়ার জন্য অনুরোধ করছেন।

এর কিছুক্ষণ পর ছবি তুলতে গেলে হাত দিয়ে নিষেধ করতে থাকেন আসামি লাবনী। এক পর্যায়ে সেখানে থাকা দুই নারী কনস্টেবল ও সুশান্ত নামে এক কারারক্ষীর কাছে জানতে চাওয়া হলে তারা জানান, ওনার মা এনেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button