আন্তর্জাতিকইউরোপ
অস্ট্রেলিয়ায় গাড়িতে আগুন লেগে নিহত-৪

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গাড়িতে আগুন লেগে তিন শিশুসহ চারজন নিহত হয়েছে। তিনশিশু প্রত্যেকের বয়স দশ বছরের কম। স্থানীয় সময় বুধবার সকালে ব্রিসবেনের ক্যাম্প হিল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহতদের সঙ্গে গাড়িতে থাকা আরও এক নারী দগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া গাড়িতে আগুন লাগার পর তাদেরকে বাঁচাতে এগিয়ে আসা আরেক নারীও গুরুতর আহত হয়েছেন।
এটি দুর্ঘটনা বা পরিকল্পিত হত্যাকাণ্ড কি-না তা এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে, প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়িতে আগুন লাগার পর আহত নারী চিৎকার করে বলতে থাকেন কেউ একজন তার শরীরে পেট্রোল ঢেলেছে।



