Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শুরু হচ্ছে শেষ ষোলোর ম্যাচ

ফুটবল ভক্তরা দারুণ এক রাতের অপেক্ষায়। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ শুরু হচ্ছে আজ। প্রথম লেগের খেলায় রাত দু’টায় বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ পিএসজি। একই সময় অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে আতিথ্য নেবে লিভারপুল।

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিলো ফ্রান্সের ক্লাব পিএসজি। আজ তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। দলটির সাবেক কোচ টমাস টুখেল, এখন পিএসজির বর্তমান ম্যানেজার। যা নেইমার-এমবাপ্পে-ডি মারিয়া কিংবা কাভানিদের জন্য বাড়তি সুবিধার।

এদিকে, আরেক ম্যাচে ধুঁকতে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। প্রিমিয়ার লিগে ম্যান সিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে থাকা অলরেডরা ফেভারিট প্রথম লেগে।

সংশ্লিষ্ট খবর

Back to top button