Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ঢাকার বাইরে আজকের দুই ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ফিক্সচারে থাকা দুটি ম্যাচই হবে বাইরে। সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ।

দিনের প্রথম ম্যাচে বিকেল সোয়া তিনটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংঘ। বিপিএলের এবারের আসরে হার দিয়ে মিশন শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেই হারের আক্ষেপ ভুলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া মানিকের শিষ্যরা।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রত্যয়ী মুক্তিযোদ্ধা সংসদ। অপর ম্যাচে, চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ। তাই ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় মারুফুল হকের শিষ্যরা।

আর গেলো ম্যাচে মোহামেডানের কাছে হারলেও, এ ম্যাচে ভালো খেলার প্রত্যাশা আরামবাগের।

সংশ্লিষ্ট খবর

Back to top button