আন্তর্জাতিকযুক্তরাজ্য
ঝড় ও বন্যায় বিপর্যস্ত সাউথ ওয়েলস

প্রবল ঝড় ও বন্যায় বিপর্যস্ত যুক্তরাজ্যের সাউথ ওয়েলস ও ইংল্যান্ডের কয়েকটি অংশের পরিস্থিতিকে ‘গুরুতর’ বলে ঘোষণা করেছে স্থানীয় জরুরি বিভাগ।
রোববার দ্বিতীয় দিনেও ওইসব এলাকার ওপর দিয়ে বয়ে যায় ঝড় ডেনিস। এর সঙ্গে প্রবল বৃষ্টিতে নদীর পানি উপচে বন্যা দেখা দেয়। এলাকার ঘরবাড়িগুলো পানিতে ডুবে যাওয়ার পর উদ্ধারকাজে নামে পুলিশ ও দমকল বাহিনী। বন্যাকবলিত এলাকার বহু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।
রেকর্ড সংখ্যক বন্যা সতর্কতা জারির কথা জানায়, পরিবেশ সংস্থাগুলো। ইংল্যান্ড ও ওয়েলসের পরিবেশ সংস্থাগুলো জানায়, সাউথ ওয়েলসে টাফ ও নিথ নদী এবং ওয়েলস-ইংল্যান্ড সীমান্ত এলাকায় টিম নদীর তীরবর্তী এলাকায় মারাত্মক বন্যার আশঙ্কা করা হচ্ছে।



