Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিপিএল ফুটবলে আজ দুটি ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ (শুক্রবার) রয়েছে দুটি ম্যাচ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে, বিকেল সোয়া তিনটায় স্বাগতিক সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি রহমতগঞ্জ এমএফসি। আর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ঢাকার দুই ক্লাবের এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। গত আসরটা মোটেও ভালো কাটেনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ২৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে ছিলো তারা। তবে ফেডারেশন কাপে দারুণ সময় কাটিয়েছে দলটি। খেলেছে সেমিফাইনাল পর্যন্ত।

তাছাড়া গত দুই মৌসুমের চেয়ে এবারের দলটি বেশ দূর্দান্ত। ভালো কিছু করার প্রত্যয় সাদা-কালো শিবিরদের মাঝে। দিনের প্রথম ম্যাচে, ফেডারেশন কাপের চমক দেখানো দল, রহমতগঞ্জ এমএফসি’র ‍প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের রানার্সআপের তকমা লাগানো দলটি যদি প্রথম ম্যাচে সাইফকে হারাতে পারে তা মোটেও কোনো চমক হবে না।

উল্টো তুলনামূলক ছোট দলের বিপক্ষে বড় পরীক্ষা সাইফের নতুন দুই কোচ দ্রাগো মামিচ এবং জুলফিকার মাহমুদ মিন্টুর জন্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button