Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশস্লাইডার

মন্ত্রিসভায় রদবদল

মন্ত্রিসভার তিনটি পদে বদল এনেছে সরকার। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে দেওয়া হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলীকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং শরীফ আহমেদকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পদ থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(৪) অনুযায়ী মন্ত্রী ও প্রতিগমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। গত বছরের মে মাসে মন্ত্রিসভায় সামান্য রদবদল আনা হয়। সে সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছিল। গত বছরের ১২ জুলাই ইমরান আহমেদকে প্রতিমন্ত্রী থেকে প্রবাসী কল্যাণের মন্ত্রী এবং সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button