Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

আজ রাতে গোটা বিশ্ব দেখবে ‘সুপারমুন’

নাসার তথ্যমতে, আজ রোববার (৯ ফেব্রুয়ারি) রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদ। যা ‘সুপারমুন’ নামে পরিচিত। এর মধ্যদিয়ে এক বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকবে পৃথিবীবাসী! মাহাত্বটা জানলে আপনিও রাতের আকাশের জন্য অপেক্ষা করে থাকবেন নিশ্চয়।

স্বাভাবিক অবস্থানের তুলনায় পৃথিবী থেকে অনেক কাছে এবং প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদ। চলতি বছরে এটাই প্রথম ও শেষ ‘সুপারমুন’। এর আগে শেষবার ‘সুপারমুন’ দেখা গিয়েছিল ২০১৬ সালের ১২ ডিসেম্বর। এরপর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে আবার সুপারমুন দেখা যেতে পারে।

সুপারমুনের কোন প্রচলিত বাংলা নেই। এটাকে অনেকে অতিকায় চাঁদ বলে থাকেন। সুপারমুন চাঁদের একটি বিশেষ অবস্থা, চাঁদ যখন পৃথিবীর খুব কাছে অবস্থান করে তখন চাঁদকে পৃথিবী থেকে তুলনামূলকভাবে অনেক বড় আর উজ্জ্বল দেখায়। পূর্ণ গোলাকার চাঁদের এই অবস্থাকে সুপারমুন বলা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button