Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

আলো শোষণকারী সাপ গ্যাবুন

আলো শোষণের অদ্ভুত ক্ষমতা রয়েছে পশ্চিম আফ্রিকার গ্যাবুন নামক বিষধর সাপের। এ কারণে বনের ভেতরে এ ধরনের সাপকে সহজে শনাক্ত করা যায় না। তবে সাপটির এই অদ্ভুত ক্ষমতা উদ্ভাবনকারী জার্মান বিজ্ঞানীদের আশা জুগিয়েছে।

এই সাপের ত্বকে সাদা ও বাদামি রঙের নকশা রয়েছে, যার আলোক প্রতিফলনের ক্ষমতা অনেক। এছাড়া গ্যাবুনের চামড়ায় অতি কালো রঙের সূক্ষ্ম এক ধরনের জ্যামিতিক দাগ রয়েছে। এগুলো সূর্যালোকসহ অন্যান্য আলো শোষণ করে। ফলে  গ্যাবুনের উপস্থিতিও শনাক্ত করা কঠিন।

এ ছাড়া সাপটির গায়ে রয়েছে ঘন কালো সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকাজ। কালোর সঙ্গে একধরনের বৈসাদৃশ্য সৃষ্টি হয়। এতে আলো শোষিত হয়। গ্যাবুনের এই গঠন পর্যবেক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আলোশোষণকারী কৃত্রিম উপাদান উদ্ভাবনের চেষ্টা করছে জার্মান গবেষকরা। –এএফপি

সংশ্লিষ্ট খবর

Back to top button