Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

পুঁজিবাজারে আসছে রাষ্ট্র মালিকানাধীন ৪ ব্যাংক

পুঁজিবাজার শক্তিশালী করতে সেপ্টেম্বরের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ৪ ব্যাংক বাজারে আসছে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে রাষ্ট্রীয় মালিকানাধীন, বাণিজ্যিক ব্যাংক ও স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল, অগ্রণী, জনতা ও সোনালী ব্যাংকের ২৫ শতাংশ শেয়ার ছাড়া হবে।

তবে এর মধ্যে সোনালী ব্যাংকের একটু সময় লাগবে। একই সঙ্গে বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার ১০ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নিত করা হবে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনা হচ্ছে। সাতটি প্রতিষ্ঠান ঠিক করা হয়েছে, যার মধ্যে দুটি বাজারে তালিকাভুক্ত হয়ে আছে। যে দুটি মার্কেটে আছে, (সে দুটিকে) আরো সম্প্রসারিত করব। পাঁচটির ‘অ্যাসেট লায়াবিলিটি রিভিউ’ করে; এগুলোর মার্কেট ভ্যালু, গুডইউল মূল্যায়ন করে মার্কেটে নিয়ে আসা হবে।

মুস্তফা কামাল বলেন, ব্যাংকগুলির ২৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে; একবারে না পারলে পর্যায়ক্রমে হবে। আগে থেকে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button