Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

ভারতের অদক্ষ ডাক্তারদের এনে প্রতারণা

দক্ষিন ভারতের অখ্যাত অদক্ষ ডাক্তারদের বাংলাদেশে এনে প্রতারণা করা হচ্ছে দেশের নিরীহ রোগীদের সাথে। বাংলাদেশে আসা এসব ডাক্তারদের বলা হচ্ছে এরা ভারতবিখ্যাত। কিন্তু বাস্তবে এদের বেশির ভাগই নভীস ডাক্তার।

এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডা. সরদার আতিক বলেন, দে‌বি শেঠী নিশ্চয়ই এদে‌শে এসে রোগী দেখ‌বেন না। এছাড়া ভারতের অনেক নামী ডাক্তররা প্রাইভেট প্রাকটিস করেন না। তাদের সেবা পেতে সংশ্লিষ্ট হাসপাতালের নিয়ম মেনে শিডিউল পেতে হয়। নিয়ম মেনে রোগী দেখেন।

যারা ও‌দে‌শে রোগী পায় না। সেখানে তাদের ভাল পসার জমেনি বলেই তাদেরকে ডাকলেই পাওয়া যায়। আর সেই সুযোগ নিয়ে এখানকার কিছু প্রতিষ্ঠান এদেরকে নামকরা ডাক্তার বানিয়ে রোগীদের ঠকাচ্ছে।

সত্যিকার অর্থে যদি ডা. অধ্যাপক দেবী শেঠি , অধ্যাপক ডা. বিন্দু কুট্টি, অধ্যাপক ডা. জনার্দন রেড্ডির মত ভারতগৌরব ডাক্তাররা বাংলাদেশের রোগীদের নিয়মিত সেবা দেন, তাতে উপকৃত হবেন রোগীরা।

তবে এই অনৈতিক ব্যবসা বন্ধ হওয়া দরকার। বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের অব্যবস্থার কারণে এখানে সবরকম প্রতারণা চলছে। অডাক্তার ডাক্তার সেজে বানিজ্য করছে। প্রকৃত এমবিবিএস ডাক্তার ডাক্তারপ্রতারকদের অপকর্মের জন্য সমাজে ধিক্কৃত হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button