Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

সূচকে পতন, কমেছে দর : শেয়ার বাজার

আজও সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে শেয়ার বাজার লেনদেন। পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও। আগের দিনের তুলনায় টাকার অংকেও লেনদেন  কিছুটা কমেছে।

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৩৩ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০২৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫১৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৬০ লাখ ৬ হাজার টাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button