Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ঢাকায় পৌঁছেছেন হার্নান বার্কোস

বসুন্ধরা কিংসের হয়ে খেলতে সকালে ঢাকায় পৌঁছেছেন, আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোস।

বিমানবন্দরে পৌঁছে তিনি জানান, বসুন্ধরা কিংস নতুন ক্লাব হলেও এর মধ্যেই তারা চ্যাম্পিয়ন হয়েছে যা  তার জন্য গুরুত্বপূর্ণ, কারণ তিনি অনেক বড় বড় ক্লাবে খেলেছেন। এখানে নতুন এক অভিজ্ঞতা হবে বলেও জানান বার্কোস।

২০১২ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেন বার্কোস, খেলেছেন লিওনেল মেসির সঙ্গেও। কলম্বিয়ার ক্লাব অ্যাতলেতিকো ন্যাসিওনালে খেলা এই স্ট্রাইকারের কাছে, ‘মেসি আর সবার চেয়ে আলাদা।

তিনি আরও বলেন, ২০১২-১৩ তে মেসির সঙ্গে খেলার সময়টা এখনো তার কাছে আনন্দময়।

সংশ্লিষ্ট খবর

Back to top button