Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

এএফসি কাপে মুখোমুখি হবে বাংলাদেশ-মালদ্বীপ

এএফসির প্রিলিমিনারি ম্যাচে বুধবার মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের মুখোমুখি হবে বাংলাদেশের দল ঢাকা আবাহনী। ঘরের মাঠে এ ম্যাচ জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী স্বাগতিক ক্লাবের কোচ মারিও লামোস।

বিশেষ করে অধিনায়ক নাবীব নেওয়াজ জীবনের মতে, সফরকারীদের চেয়ে নিজ দলে সেরা খেলোয়াড় থাকায় এ ম্যাচ জয় শতভাগ নিশ্চিত। আর প্রতিপক্ষ দলের কোচ বরাবরের মতো এবারো ভালো খেলার দিকেই মনোযোগ।

গতবার ইন্টার জোনাল প্লে-অফ খেললেও, এবার এএফসি কাপের শুরুটা বেশ পেছন থেকে। তাতে অবশ্য আত্মবিশ্বাসে কোনো চিড় ধরেনি ঢাকা আবাহনীর খেলোয়াড়দের মনে। ২০১৭/১৮ মৌসুমে বি-লিগ চ্যাম্পিয়ন হওয়ায় খেলছিলো সরাসরি গ্রুপ পর্বে, আর ২০১৮ সালে ফেডারেশন কাপ জেতায় এবার শুরু করতে হচ্ছে প্রিলিমিনারি স্টেজ থেকে।

এ রাউন্ডের প্রথম ম্যাচ ঘরের মাঠে বলেই কিনা, জয়ের ব্যাপারে বেশ আশাবাদী আকাশী-নীল জার্সিধারীরা।

ঢাকা আবাহনী দলের কোচ মারিও লেমোস বলেন, ফেডারেশন কাপে আমাদের বেশকিছু সমস্যা ছিলো, তার মধ্যে একটি রক্ষণভাগে। এসময়ের মধ্যে এটি নিয়ে কাজ করেছি। আশা করছি তার সঠিক ব্যবহার দেখতে পারবো বুধবারের ম্যাচে।

প্রতিপক্ষ পুরোনো দল, দুইবছর আগে খেলার অভিজ্ঞতা থাকলেও, ওসব নিয়ে ভাবছেন না মাজিয়া স্পোর্টেস প্রধান কোচ। দু’দলেই এসেছে বেশ কিছু পরিবর্তন। তাতে অবশ্য স্বাগতিকদেরই ফেভারিট মানছেন তিনি।

এদিকে, মালদ্বীপের কোচ সেকোলভোস্কি জানান, ভালো খেলাটাই আমাদের মূল লক্ষ্য। আশা করি ছেলেরা তাদের সেরাটা দিয়ে খেলবে। স্বাগতিক চ্যাম্পিয়নদের রুখে দিতে পারলে, পরের লেগটা আমাদের জন্য সহজ হয়ে যাবে।

বুধবার বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, প্রথম লেগে মুখোমুখি হবে হবে  দু’দল। ফিরতি লেগ হবে আগামী ১২ ফেব্রুয়ারি মালদ্বীপে।

সংশ্লিষ্ট খবর

Back to top button