Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টরাজনীতি

‘নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণের অনাস্থা সৃষ্টি হয়েছে’

নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশনের ওপর জনগনের অনাস্থা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন, ঐক্য ফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন। আর, বিগত সিটি নির্বাচনে বিএনপির জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে বলে দাবি করলেন, ঐক্যফ্রন্টের আরেক নেতা ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার সকালে মতিঝিলে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

সকালে মতিঝিল কার্যালয়ে স্টিয়ারিং কমিটির জরুরি সভা শেষে ব্রিফিং করে ঐক্য ফ্রণ্ট। এতে, জনগণ এগিয়ে এলে সরকারের উদ্দেশ্য সফল হবে না উল্লেখ করে ড. কামাল বলেন, বর্তমান সরকারের শাসনামলে দেশে আইনের শাসন ও নির্বাচন ব্যবস্থা ধংস হয়ে গেছে।

দেশের মানুষ কোনদিনই স্বৈরাচারকে গ্রহণ করে নাই মন্তব্য করে, এ সরকার সংবিধান পরিপন্থী কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময়, গণতন্ত্র ও নির্বাচন ছাড়া কোন দেশ সভ্য হতে পারে না বলে মন্তব্য করেন, ঐক্যফ্রন্টের আরেক নেতা ড. আব্দুল মঈন খান। এতে, আস্থার জায়গা জণগনের উপর বেশি বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button