Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

জোড়া গোলে জয় পেলো বার্সেলোনা

আনসু ফাতির জোড়া গোল আর লিওনেল মেসির অ্যাসিস্টে দারুণ জয় পেলো বার্সেলোনা। দু’বারেই মেসির বারিয়ে দেয়া বলে জোড়া গোল করেন ফাতি। রোববার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে লেভান্তের বিপক্ষে ২-১ গোলে জয় তাদের।

ম্যাচের শুরু থেকে লেভান্তের রক্ষণভাগকে ব্যস্ত করে রাখেন মেসি-ফাতি-গ্রিজম্যানরা। শুরুতে বেশকিছু প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৩০তম মিনিটে মেসির বাড়িয়ে দেয়া বলেই দলকে লিড এনে দেন আনসু ফাতি। এর ঠিক এক মিনিট পরেই ফের গোলের দেখা পায় বার্সেলোনা।

এবারও মেসির অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফাতি। ৩৬ মিনিটে ব্যবধান আরো বাড়াতে পারতো বার্সা, যদি না সেমেদোরের শট গোলবারের বাইরে বেরিয়ে না যেত। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আচমকা গোল হজম করে স্বাগতিকরা।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনল সেতিয়েনের শিষ্যরা। ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯, বার্সার পয়েন্ট ৪৬।

সংশ্লিষ্ট খবর

Back to top button