Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

‘২৫ শতাংশের নিচে পড়েছে ভোট’

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ভোটের মাঠে এক পক্ষ ছাড়া অন্য পক্ষকে দেখা যায়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের যে দৃশ্য দেখা গেছে, তাতে আমি মর্মাহত।

এসময় তিনি আরও বলেন, মাহবুব তালুকদার বলেন, আমি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ১২টি কেন্দ্র পরিদর্শন করি। এই ১২টি কেন্দ্রে আমি সরকারি দল সমর্থিত মেয়রপ্রার্থী ছাড়া আর কোনো মেয়র প্রার্থীর এজেন্ট দেখতে পাইনি। সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ১০ শতাংশ ভোট পড়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button