Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা।

ঢাকা উত্তর সিটি নির্বাচনে ৬১৯ টি কেন্দ্রে আতিকুলের প্রাপ্ত ভোট- ২,০০,৯৬৯। আর তাবিথ পেয়েছেন, ১,২৫,২৬২। অন্যদিকে, ঢাকা দক্ষিণ ৯৭৯টি কেন্দ্রে তাপসের মোট প্রাপ্ত ভোট- ৩,৬৫,০৩২ আর ইশরাক পেয়েছেন, ১,৯৭,৭৭৫ ভোট। উত্তরে মোট কেন্দ্রের সংখ্যা- ১৩১৮ আর দক্ষিণে-১১৫০ টি কেন্দ্র ভোট গ্রহণ করা হয়েছে।

দুই সিটিতে মেয়র প্রার্থী ১৩ জন ও কাউন্সিলর প্রার্থী ৬৭৭ জন। সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী হিসেবে লড়াই করেছেন ১৫৯ জন। মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। ২ হাজার ৪৬৮ কেন্দ্রে ভোট নেয়া হয়েছে। এজন্য ব্যবহার করা হয় ২৮ হাজার ৮৭৮টি ইভিএম।

সংশ্লিষ্ট খবর

Back to top button