Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

ইউরোপীয় ইউনিয়ন ছাড়ল যুক্তরাজ্য

অবশেষে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ল যুক্তরাজ্য। চার দশকের বেশি সময় পর সব সম্পর্ক চুকিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এলো যুক্তরাজ্য। ২০১৬ সালের গণভোটের প্রায় সাড়ে তিন বছর পর কার্যকর হল ব্রেক্সিট। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এই ব্রেক্সিট।

এর মধ্যদিয়ে ৪৭ বছরের সব সম্পর্ক চুকিয়ে ইইউ থেকে বেরিয়ে এলো যুক্তরাজ্য। এই দিনটি ব্রিটেনের নতুন যুগের উদয় বলে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিটের চূড়ান্ত সমঝোতার আগে তিনবার তারিখ নির্ধারণ করেও শেষ পর্যন্ত নানান কারণে পেছায়। চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ইইউ-ব্রিটেন সম্পর্ক একই থাকবে। তবে এই সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রশাসনিক কাজ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না ব্রিটেন।

এর আগে ২৯শে জানুয়ারি স্থানীয় সময় বিকেলে ইউরোপীয় পার্লামেন্টে ঐতিহাসিক ভোটে অনুমোদন পায় ব্রেক্সিট চুক্তি। এর আগে গত ২৪ জানুয়ারি ব্রেক্সিট বিলে স্বাক্ষর করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

এছাড়া কোনো রকম পরিবর্তন ছাড়াই বিলটি পাস হয় ব্রিটিশ পার্লামেন্টের উভয়কক্ষে। মূলত ব্রেক্সিট বিল বা ইইউ উইথড্রোয়াল বিলে রানির স্বাক্ষর হওয়ার পরেই আইনটি কার্যকর হওয়ার সিদ্ধান্তে পৌঁছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button