ঐক্যফ্রন্টরাজনীতি
‘ইভিএমএ আস্থা না থাকায় ভোটার উপস্থিতি কম’

ইভিএম এর উপর আস্থা কম থাকায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম বলে মন্তব্য করেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড.কামাল হোসেন।
শনিবার রাজধানীর ভিকারুননিসে নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে একথা বলেন তিনি। তবে নির্বাচন বর্জন না করার আহ্বান জানান তিনি।
ইভিএমএ ভোট প্রদান প্রসঙ্গে ড.কামাল বলেন, ’জনগণ ইভিএম এর ওপর কোনো আস্থা রাখতে পারছে না। তারা ভাবছে এটা দিয়ে কোন লাভ হবে না।
ভোটারদের উপস্থিতি দেখে আমি মোটেও সন্তুষ্ট নয়। এটি একটি জটিল প্রক্রিয়া। আমার আধা ঘন্টা সময় লেগেছে অন্য ভোটাররা ধৈর্য ধরে ভোট দিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।
এছাড়া, বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ আসছে, তাদেরকে ভোট দিতে বাধা দেয়া হচ্ছে। এরকম অভিযোগ আমার কাছেও আসছে।



