Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে মারধরের অভিযোগ

বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থী ও তার এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে। ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে, ওই কেন্দ্রে ভোট দিতে এসে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ঘটনা শুনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে জড়িয়ে ধরেন।

জানাযায়, উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান (ঠেলাগাড়ি প্রতীক) তার এজেন্টদের নিয়ে কেন্দ্রের ভেতর প্রবেশ করার সময় বাধা দেয় ওই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আফসার উদ্দিন খানের (ঝুড়ি প্রতীক) লোকজন।

পরে ধাক্কাধাক্কি শুরু হলে মোস্তাফিজুর রহমানকে চড় থাপ্পড় মারে তারা। এরপর মোস্তাফিজুর রহমান এজেন্ট ছাড়াই ভেতরে প্রবেশ করলে আফসার উদ্দিন খানের লোকজন বেরিয়ে যান। মিনিট বিশেক পরে তারা ফেরত আসে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুস সালাম জানান, কেউ এ ধরনের কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নিতে সুবিধা।

সংশ্লিষ্ট খবর

Back to top button