Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পড়াশোনা

বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

টাঙ্গাইলের মির্জাপুরে বর্ধনপাড়া শাপলা কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।

অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন এর সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উয়ার্শী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুব আলম মল্লিক (হুরমহল)।

প্রধান অতিথির বক্তব্যে, ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জোবেদা বেগম, আইকন কংক্রিটের পরিচালক প্রকৌশলী খন্দকার নুরুজ্জামান, বিদ্যালয়ের পরিচালক মো. শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক আনিছ মিয়া, মির্জাপুরের বিভিন্ন সরকারী বেসরকারি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ, ছাত্র শিক্ষক ও কর্মকর্তারা। 

পরে বিকেলে আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাটিভি/সুমন 

সংশ্লিষ্ট খবর

Back to top button