Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

৫০০ ম্যাচ জয়ের মাইলফলকে মেসি

স্প্যানিশ ফুটবলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৫০০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করে ভিন্ন এক রেকর্ড গড়লেন লিওনেল মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮২ জয় বার্সেলোনার আরেক তারকা জাভি হার্নান্দেজের।

বৃহস্পতিবার রাতে স্পেনের কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে লেগানেসকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোলের পাশাপাশি একটি এসিস্টও করেছেন মেসি। বার্সার হয়ে এটি মেসির ৫০০তম জয়। প্রায় ১৬ বছর আগে ২০০৪ সালে এস্পানিওলের বিপক্ষে স্প্যানিশ ফুটবলে প্রথম জয়ের দেখা পেয়েছিলেন মেসি।

২০২০ সালে এসে ৭১২তম ম্যাচে জয়ের সংখ্যাটিকে ৫০০তে পরিণত করলেন এই আর্জেন্টাইন তারকা। ২০০৪ সালে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ৭১২ ম্যাচে বার্সেলোনার জার্সি গায়ে দিয়েছেন মেসি।

এর মধ্যে শুরুর একাদশে ছিলেন ৬২৮ ম্যাচে, গোল করেছেন ৬২২টি সঙ্গে এসিস্ট রয়েছে আরও ২৪৪টি। যা প্রমাণ করে, ৫০০ জয়ে মেসির অবদান ঠিক কত বেশি।

সংশ্লিষ্ট খবর

Back to top button