Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

৫৩ মিনিটে জয় তুলে নিলেন সিমোনা হালেপ

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেয়েছেন, সিমোনা হালেপ। এস্তোনিয়ান আনেত কন্তাভেইত খড়কুটোর মতো উড়ে গেছেন উইম্বলডন চ্যাম্পিয়নের সামনে। ৫৩ মিনিটে জয় তুলে নিয়েছেন ৬-১, ৬-১ গেমে।

প্রথমবার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন কন্তাভেইত। শুরুটাও করেছিলেন জয় দিয়েই। প্রথম গেম জিতলেও, পরে আর ছন্দ ধরে রাখতে পারেননি তিনি।

রোমানিয়ান হালেপ টানা ১১টি গেম জিতে নিয়েছেন এরপর।  ২৮ বছর বয়সী হালেপ এরপর মুখোমুখি হবেন স্প্যানিয়ার্ড গারবিন মুগুরুজার। দুইবারের গ্র্যান্ড স্লাম জয়ী মুগুরুজা কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিয়ুচেঙ্কোভাকে। তার স্কোর ছিল ৭-৫, ৬-৩।

সংশ্লিষ্ট খবর

Back to top button