Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

রাজকীয় দায়িত্ব পেলেন প্রিন্স উইলিয়াম

প্রিন্স হ্যারির বিদায়ে রানী দ্বিতীয় এলিজাবেথ রাজকীয় দায়িত্ব দিলেন প্রিন্স উইলিয়ামকে। কিনসিংটন প্যালেসের এক টুইট বার্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

রাজপরিবারের ওয়েবসাইটে বলা হয়েছে, নতুন দায়িত্বে রাজ্য ও চার্চের মধ্যকার সম্পর্ক দেখভাল করবেন প্রিন্স উইলিয়াম। প্রতিবছর লর্ড হাইকমিশনার নিয়োগ দিয়ে থাকেন রানী। তারই ধারাবাহিকতায় এ নিয়োগ দেয়া হয়েছে।

সম্প্রতি প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কল রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তাদের এ সিদ্ধান্তের পর বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, ব্রিটিশ প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেলের রাজকীয় পদবি আর থাকছে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button