Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বার্সেলোনাকে পেছনে ফেলে এগিয়ে ভ্যালেন্সিয়া

বার্সেলোনাকে দুই গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠলো ভ্যালেন্সিয়া। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে এখনও পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদেরও পয়েন্ট ৪৩। বার্সেলোনাকে হারিয়ে ৩৪ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়েছে ভ্যালেন্সিয়া।

ফার্স্ট হাফে মার্ক-আন্ড্রে টের স্টেগানের দুর্দান্ত কিপিংয়ে একাধিকবার জাল আগলে রাখতে পেরেছিলো বার্সেলোনা। পেনাল্টি বাঁচানোর পর আরও দুইবার নিশ্চিত গোলের খাওয়া থেকে দলকে বাঁচিয়েছেন কাতালানদের জার্মান গোলকিপার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমনের ধার বাড়ায় বার্সেলোনা। তবে, জর্দি আলবার আত্নঘাতী গোলে লিড নেয় ভালেন্সিয়া। গোল শোধের একাধিক সুযোগ হাতছাড়া করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড লাইন।

পাল্টা আক্রমণ থেকে ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভ্যালেন্সিয়া। ফেরান তোরেসের যোগানে গোলের খাতায় নাম লেখান গোমেস। হেরেই মাঠ ছাড়ে কাতালানরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button