Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বর্ষসেরা ফুটবলার জামাল ভূঁইয়া

ঘরোয়া টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়দের পারফম্যান্স ঘাটতিরই প্রভাব পড়ে, আন্তর্জাতিক অঙ্গনে। যার কারণে, আমাদের দর্শকদেরকে বারবার হতাশায় পুড়তে হয়। শুক্রবার বিকেলে ক্রীড়া লেখক সমিতির স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়, মেনে না নেয়াটাই স্বাভাবিক। প্রতিপক্ষ দলের রক্ষণভাগ দূর্বল ধরে নিয়েই খেলা, অথচ তাদের জালে কোনো গোলই করতে পারেন নি সাদ-মতিন মিয়ারা।

হতাশাময় পারফম্যান্স ছিলো পুরো ম্যাচেই। অধিনায়কের বলছেন, ঘরোয়া আসরে লোকাল প্লেয়ারদের পারফর্ম করতে না পারারই প্রতিফলন ঘটেছে, এবারের গোল্ডকাপের আসরে।

মাঠের ফলাফলে দল প্রত্যাশা পূরণ করতে না পারলেও, দেশের ফুটবলে পোস্টার বয়ের অভাবটা ঠিকই ঘুঁচিয়েছেন জামাল ভূঁইয়া। শুক্রবার ক্রীড়া লেখক সমিতি আয়োজিত স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হলেন, বর্ষসেরা ফুটবলার। অপরদিকে সেরা ক্রিকেটার হয়েছেন, সাকিব আল হাসান। পপুলার চয়েজে সেরা, আর্চার রুমান সানা।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button