Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

কেনো বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়েই মোড়ানো হয় !

এ ছাড়া যারা মুখরোচক খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে বিরিয়ানি বড়ই প্রিয়। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বড় বড় হোটেলে বিরিয়ানি বিক্রি করতে দেখা যায়। কিন্তু প্রায় সবখানেই দেখা যায় বিরিয়ানির হাঁড়ি লাল রঙের কাপড় দিয়ে মোড়ানো থাকে। তবে আপনি জানেন কী, কেন বিরিয়ানির হাঁড়ি লাল রঙের কাপড় দিয়ে মোড়ানো থাকে?

ইতিহাসের ব্যাখ্যা থেকে জানা যায়, সম্রাট হুমায়ুনের খাদ্য পরিবেশনে ‘দরবারি রীতি’ অনুযায়ী, রুপোলি পাত্রের খাবারগুলির জন্য লাল কাপড় আর অন্য ধাতব বা চিনামাটির পাত্রগুলিকে সাদা কাপড়ে ঢেকে নিয়ে আসা হতো।

পরবর্তীতে মুঘল দরবারেও এই রীতি অনুসরণ করা হয়। খাদ্য পরিবেশনের এই রীতি ও রঙের ব্যবহার লখনউয়ের নবাবরাও অনুসরণ করতেন। সেই থেকেই বিরিয়ানির পাত্র লাল কাপড়ে ঢাকার রীতি চলে আসছে।

তবে অনেকেই মনে করেন ইতিহাস বা ঐতিহ্যের রীতি মেনে নয়, ব্যবসার খাতিরে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতেই বিরিয়ানির পাত্র লাল কাপড়ে মুড়ে রাখা হয়। এর ফলে দূর থেকেই তা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button