Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

১৪ বছর পর বিদায় নিলেন সেরেনা

১৪ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে বিদায় নিলেন যুক্তরাস্ট্রের সেরেনা উইলিয়ামস। এ ম্যাচে ৬-৪, ৭-৬, ৭-৫ সেটে হেরে যান তিনি। এতে করে রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম শিরোপার মিশনে আবারও ছন্দপতন হলো অষ্টম বাছাইয়ের।

রড লেভার অ্যারেনায়, দ্বিতীয় সেটে ওয়াং ৫-৪ এ এগিয়ে যাওয়ার পর সেরেনা ঘুরে দাঁড়ান এবং টাইব্রেকে জেতেন।  তবে কিয়াং পরের সেটে তৃতীয় ম্যাচ পয়েন্ট পেয়ে বিজয় নিশ্চিত করেন।

এদিকে, মেলবোর্ন অ্যারেনায় অঘটনের শিকার ক্যারোলিন ওজনিয়াকি। তিউনিসিয়ার ওন্স জাবেউরের কাছে ৭-৫, ৩-৬, ৭-৫ গেমে হারেন ২০১৮ সালের এই চ্যাম্পিয়ন। তাতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন গত ডিসেম্বরে অবসরের ঘোষণা দেওয়া ডেনিস তারকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button