Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

পেঁয়াজের দাম কমে এলেও বেড়েছে চালের দাম

রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমে এলেও বেড়ে গেছে সব রকম চালের দাম। বিক্রেতাদের দাবি, মিল মালিকদের কারসাজিতেই দাম বেড়েছে পণ্যটির। তবে সরবরাহ পর্যাপ্ত থাকায়, মধ্যবিত্তের নাগালে রয়েছে শীতকালীন সব্জির দাম। স্বস্তি মিলছে মাছ-মাংসের বাজারেও।

দীর্ঘ সময় অস্থির থাকার পর স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে। গেলো সপ্তাহের চেয়ে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমেছে পণ্যটির দাম। এ সপ্তাহেই পেঁয়াজের দাম আরো কমবে বলে আশা করছেন বিক্রেতারা। তবে কিছুটা বেড়েছে চালের দাম। রকম ভেদে কেজিপ্রতি ২ থেকে ৪ টাকা বেড়েছে এর দাম। এ জন্য মিল মালিকদের দায়ী করছেন বিক্রেতারা।

এদিকে, পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে কমেছে শীতকালীন সবজির দাম। স্থিতিশীল রয়েছে মাছের বাজারও। গেলো সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসির মাংস। বাজারে সব ধরনের ডালের দাম রয়েছে আগের মতোই।

প্রতিকেজি দেশি মসুর ১৩০ থেকে ১৩৪, খেসারি ৬৯, মুগ ৭০ থেকে ৮৫ এবং ছোলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button