Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

দুই দিনের ঢাকা সফরে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী গোলরক্ষক জুলিও সিজার

 

স্বাধীন বাংলার ফুটবলারদের সঙ্গে খানিকটা সময় কাটানো ক্যারিয়ারের সেরা মুহূর্ত। বিশেষ করে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে আসতে পারাকে নিজের সৌভাগ্য বলে জানালেন, ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী গোলরক্ষক জুলিও সিজার। দুই দিনের ঢাকা সফরের কর্মব্যস্ত শেষদিনে, সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু গোল্ডকাপের শুভেচ্ছাদূত হয়ে, ব্রাজিলিয়ান ফুটবল লিজেন্ড জুলিও সিজারের ঢাকা সফর, আসরের সবচে বড় চমক।  বৃহস্পতিবারের কর্মব্যস্ত সূচীর শুরুটা হয়, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে।

পরে বাফুফে একাডেমি মাঠে, জাতীয় দলের উঠতি খেলোয়াড়দের পাশাপশি, সময় কাটান নারী ফুটবলারদের সঙ্গেও।  গোল কিপিংয়ের বিভিন্ন অভিজ্ঞতা ভাগাভাগি করেন তিনি। এরপর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে কথা বলেন ব্রাজিলিয়ান সাবেক গোলরক্ষক।  জানান, মুজিববর্ষে ঢাকা সফর তার জন্য বেশ গর্বের।

বাঙ্গালি জাতির পিতা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসা আমার জন্য বেশ সৌভাগ্যের। বিশেষ করে, স্বাধীনবাংলার ফুটবলারদের সঙ্গে কিছুটা সময় কাটানো, এ অনুভূতি একেবারেই অন্যরকম। আমি তাঁদের কথা দেশে ফিরে সবাইকে বলবো।

২০১৪ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় ব্রাজিলের।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, ও-ই সময়কার তিক্ত অভিজ্ঞতার কথা।

খুব মর্মান্তিক সময় ছিল। ডেস্রিং রুমে সবাই কান্নাকাটি করছিলে।  সবাই তাড়াতাড়ি হোটেলে ফিরতে চাইছিলে।  ওই দিনটা আমাদের জন্য ভীষণ কষ্টের।

পরে স্বাধীন বাংলার ফুটবলারদের সঙ্গে ফটোসেশন করেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।  সফরের শেষ সূচী হিসেবে মাঠে বসে উপভোগ করেন বাংলাদেশ-বুরুন্ডির মধ্যকার বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button