
একদিন বিরতি দিয়ে আজ (বুধবার) শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আসরের প্রথম সেমিফাইনালে ফিলিস্তিনের মুখোমুখি হবে সিশেলস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটায়। শ্বাসরুদ্ধকর ম্যাচটি সরাসরি মোবাইলে দেখুন my sports এবং game on অ্যাপসের মাধ্যমে।
গ্রুপ এ’র চ্যাম্পিয়ন হয়ে শেষচারে জায়গা করে নেয় ফিলিস্তিন। প্রথম ম্যাচে বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় তারা। গত আসরের চ্যাম্পিয়নও যুদ্ধবিধ্বস্ত দেশটি। শিরোপা ধরে রাখার মিশন তাদের। দলে নেই কোনো ইনজুরি সমস্যা।তাই সেরা শক্তির স্কোয়াড তাদের।
অপরদিকে, বি’গ্রুপের রানার্সআপ হয় পূর্ব আফ্রিকার দেশ সিশেলস। একটিতে ড্র আর অপরটিতে হারে তারা। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় মরিশাসকে টপকে সেমিতে জায়গা করে নেয় দলটি।



