
বঙ্গবন্ধু ৩০তম জাতীয় নারীহ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ফাইনালে বিজেএমসিকে ৩৩-২৫ গোল ব্যবধানে হারায় তারা।
মঙ্গলবার বিকেলে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে, প্রথমার্ধে ১৬-১১ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ আনসার নারী দল। বিরতির পর আরো ১৭টি গোল করে তারা। আর বিজেএমসির নারী দল করে ১৪টি গোল।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে, দু’দলের হাতে ট্রফি তুলে দেন সংস্কৃতি ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বাংলাদেশ আনসারের সেরা খেলোয়াড় হয়েছেন আলপনা আক্তার।



